বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে কিংবা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসেবে কাউকে সুযোগ দেওয়া যাবে না বিএনপির নাম ব্যবহার করে দলের ক্ষতি করার।”
তিনি আরও বলেন, “সমগ্র বাংলাদেশে ধানের শীষের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যের বিকল্প নেই।”
আপনার মতামত লিখুন :