বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

ফিলিপাইনে বাজেয়াপ্ত বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে রাখা ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরবর্তীতে অর্থ ফিলিপাইনে পাচার করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অবশেষে ওই অর্থ বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।

সিআইডি জানিয়েছে, বাজেয়াপ্ত অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক হ্যাকার গ্রুপের পাশাপাশি দেশের অভ্যন্তরের একটি চক্র এই চুরিতে সহযোগিতা করেছিল।