নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি জানান, নুরের সঙ্গে থাকবেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন। এসময় দেশবাসীর কাছে নুরের সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।