এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।
গ্রুপ পর্বে প্রথম দেখায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়া করে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে নেয় ভারত। তবে সেই ম্যাচ শেষে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় দুই দল। বিষয়টি এশিয়া কাপ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পর্যন্ত গড়ায়। পাকিস্তান ম্যাচ রেফারি পাইক্রফটের অপসারণ দাবি করলেও তা মেনে নেয়নি আইসিসি।
এর প্রতিবাদে পাকিস্তান সংবাদ সম্মেলন বর্জন করে, এমনকি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতেও অস্বীকৃতি জানিয়েছিল। তবে ম্যাচ রেফারির ক্ষমাপ্রার্থনার পর সিদ্ধান্ত বদলায় তারা।
সুপার ফোরে আজকের এই দ্বিতীয় মুখোমুখি লড়াইয়ে আবারো উত্তেজনায় মুখর দুবাই।
আপনার মতামত লিখুন :