দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান দীর্ঘ দুই যুগ ধরে সংগীতপ্রেমীদের মন জয় করেছেন। এবার দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে হাজারো ভক্তের সামনে তাহসান জানান, এটি তার শেষ কনসার্ট। তিনি বলেন, “আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। এখন মেয়েটি বড় হচ্ছে, তাই স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা আগের মতো আর ভালো লাগছে না।”
তাহসান ইতিমধ্যে তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন। যদিও তিনি স্পষ্টভাবে ‘অবসর’ শব্দটি ব্যবহার করেননি, তবে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সংগীত জগতে নিয়মিত উপস্থিতি আর দেখা যাবে না।
২০০৪ সালে ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে তাহসানের সংগীত জীবন শুরু হয়। এর আগে ১৯৯৮ সালে তিনি ব্যান্ড ‘ব্ল্যাক’ গঠন করেছিলেন। ২০১২ সালে গঠন করেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। তার নিজের স্টুডিও ‘কৃত্যদাসের আবাসে’-তেও গান তৈরি হয়। ‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’—এই গানগুলো এখনও ভক্তদের হৃদয়ে জীবন্ত।
আপনার মতামত লিখুন :