যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে রয়েছে— হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের পদত্যাগ এবং নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ দাবি জানান। তিনি আরও বলেন, আওয়ামী লীগপন্থী কর্মকর্তা ও উপদেষ্টাদের অপসারণ, গ্রেপ্তারদের তালিকা প্রকাশ এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা জরুরি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক আশ্রয়ে হামলার সুযোগ তৈরি হচ্ছে। অনেক আসামি জামিনে বের হয়ে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে।
এই ঘটনার প্রতিবাদে শাহবাগসহ দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে এনসিপি।
আপনার মতামত লিখুন :