বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে কেউ রেহাই পাবে না।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ‘চিকিৎসা সহায়তা প্রদান’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় গুম-খুনের শিকার নেতা-কর্মীর পরিবার, জুলাই আন্দোলনে আহত এবং জটিল রোগে আক্রান্ত ২২ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
রিজভী বলেন, “১৯ জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন। যারা দেশের সন্তানদের হত্যার নির্দেশ দিয়েছিল, তাদের ফিরে আসতে দেওয়া হবে না।”
তিনি আরও সতর্ক করে বলেন, “আজ যারা মনে করছেন গোপনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনী বৈতরনী পার হবেন, তারাও রেহাই পাবেন না। নিউইয়র্কে সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ।”
তিনি গণতান্ত্রিক শক্তির নেতাদের উদ্দেশে বলেন, “ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে মতভেদ আলোচনা ও ঐক্যের মাধ্যমে মেটাতে হবে। আসন্ন দুর্গাপূজায় উসকানি বা বিশৃঙ্খলা যেন কেউ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
রিজভী আরও বলেন, “দেশের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক শক্তি ও জনগণের নিরাপত্তাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।
আপনার মতামত লিখুন :