আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিতে মিছিল সংগঠনের অভিযোগে অজয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা অন্য কোনো ঘটনায় মামলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
অজয় কর খোকন ১৯৯৮-২০০২ মেয়াদে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মূল রাজনীতিতে সক্রিয় হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৫ আসনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়।
আপনার মতামত লিখুন :