সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকাল রিয়াদে ৮২ বছর বয়সে গ্র্যান্ড মুফতি ইন্তেকাল করেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, মুসলিম উম্মাহ একজন বিশিষ্ট আলেম এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারিয়েছে। সারাজীবন ইসলামের সেবায় তাঁর অবদান ও পাণ্ডিত্য স্মরণীয় থাকবে। ইসলামি বিশ্বে তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হবে।
শেখ আবদুল আজিজ আল-শেখ সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা-এর প্রধান এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬১ সালে রিয়াদে ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চ শিক্ষা গ্রহণ শুরু করেন এবং ১৯৬৫ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৯ সালে সৌদি বাদশাহ ফাহাদ তাঁকে গ্র্যান্ড মুফতি নিযুক্ত করেন।
তিনি ইসলামী জ্ঞান ও নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী সম্মানিত ছিলেন।
আপনার মতামত লিখুন :