অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে আয়োজিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৈঠকে ইউনূস মেটলাইফ, শেভরন, এক্সেলেরেটসহ মার্কিন শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশের নতুন বিনিয়োগ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকা ছয়জন বাংলাদেশি রাজনীতিকও উপস্থিত ছিলেন। তাদেরকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। তিনি আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :