জাহিদ হোসেন

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগ্রই দেশে ফিরবেন। তিনি শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শেষ লগ্নেও নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান জাহিদ হোসেন। তিনি বলেন, “ইনশাল্লাহ, কয়েক সপ্তাহের মধ্যে তিনি দেশে এসে নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন।”

২০০৭-০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া তারেক রহমান মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য ২০০৮ সালে লন্ডনে চলে যান। সেই সময় থেকে পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন এবং দূর থেকে দলের কার্যক্রম পরিচালনা করছেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে সব মামলায় খালাস পেয়েছেন, তবে এখনও নির্দিষ্ট তারিখ জানানো সম্ভব হয়নি।