এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সুপার ফোরের কার্যত সেমিফাইনাল হয়ে যাওয়া ম্যাচে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।
দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৫ রান। দলের হয়ে হারিস করেন সর্বোচ্চ ৩১, নাওয়াজ ২৫ এবং আফ্রিদি ১৯ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩টি ও মেহেদি হাসান ২টি উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই ব্যর্থ হয়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রানের বেশি তুলতে পারেনি। সোহান করেন ১৬, শামীম ৩০ এবং সাইফ করেন ১৮ রান। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট তুলে নেন এবং ম্যাচসেরা নির্বাচিত হন।
ফলাফল: পাকিস্তান জয়ী হয় ১১ রানে।
এবার এশিয়া কাপের ফাইনালে দেখা যাবে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান লড়াই।
স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (ফারহান ৪, ফাখার ১৩, সাইম ০, সালমান ১৯, তালাত ৩, হারিস ৩১, আফ্রিদি ১৯, নাওয়াজ ২৫, ফাহিম ১৪*, রউফ ৩*; তাসকিন ৪-০-২৮-৩, মেহেদি ৪-০-২৮-২, তানজিম ৪-০-২৮-০, মুস্তাফিজ ৪-০-৩৩-১, রিশাদ ৪-০-১৮-২)।
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯ (সাইফ ১৮, পারভেজ ০, হৃদয় ৫, শেখ মেহেদি ১১, সোহান ১৬, শামীম ৩০, জাকের ৪, তানজিম ১০, রিশাদ , তাসকিন ৪, মুস্তাফিজ ৬; আফ্রিদি ৪-০-১৭-৩, ফাহিম ২-০-১৮-০, রউফ , আবরার ৩-০-১৩-০, সাইম ৪-০-১৬-২, নাওয়াজ ৩-০-১৪-১)
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: শাহিন শাহ আফ্রিদি।


আপনার মতামত লিখুন :