রাজধানীর পূর্বাচল থেকে নিখোঁজের পাঁচ দিন পর পাওয়া গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনের কর্মী কে. এম. মামুনুর রশিদকে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স তাদের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে।
সংগঠনটির পোস্টে জানানো হয়, মামুনকে পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদের পাশে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম এলাকার কাছে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উত্তরায় নেওয়া হয় এবং একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সংগঠনের দাবি, তিনি এখনো মানসিকভাবে ট্রমায় আছেন, তবে চিকিৎসা চলছে।
উত্তরা বিভাগের ডিসি ও তার টিম মামুনকে উদ্ধার অভিযানে অংশ নেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগ থানার হানিফ আলী মোড় এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মামুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। জুলাই আন্দোলনে উত্তরা এলাকায় সক্রিয়ভাবে অংশ নেন মামুন।
আপনার মতামত লিখুন :