জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশন

জাতিসংঘে বাংলায় ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি এই ঐতিহাসিক ভাষণ শুরু করেন।

ভাষণে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের চেতনা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন বলে জানা গেছে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ড. ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন। পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের উদ্যোগও তাঁর ভাষণে বিশেষ গুরুত্ব পাবে।