জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস এবং তাঁর মেয়ে দীনা ইউনূস উপস্থিত আছেন। ছবিটি তোলা হয় গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেসে আয়োজিত ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত ওই ভোজসভায় ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।
প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, নিউইয়র্কে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস ও তাঁর মেয়ে দীনা ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প একসঙ্গে ছবি তোলেন।
আপনার মতামত লিখুন :