ভারতের তামিলনাড়ু

থালাপতির সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৯


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের সমাবেশে ভয়াবহ পদদলিতের ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন নারী ও ৯ শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৬ জন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, সমাবেশস্থলে প্রায় ৩০ হাজার মানুষের ভিড় হয়েছিল। বিজয়ের আগমনের অপেক্ষায় দীর্ঘ সময় ভিড়ে ঠাসা পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিজয় প্রায় সাত ঘণ্টা দেরিতে সমাবেশস্থলে পৌঁছান, ততক্ষণে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশের এক সূত্র জানায়, বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে সামনের দিকে ধাবিত হলে কয়েকজন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই পদদলিতের ঘটনা ঘটে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষ একে অপরকে ধাক্কা দিয়ে ছুটছেন, শিশু ও নারীরা পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

৭ ঘণ্টা আগে

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)–এর এক জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর জেলার ভেলুসামাইপুরামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা. সুভ্রামানিয়ান জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ ও ৬ শিশু রয়েছে।

জেলা প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, কারুর–ইরোড মহাসড়কের পাশে আয়োজিত ‘ভেলিচাম ভেলিয়েরু’ শীর্ষক সমাবেশে হাজার হাজার মানুষ ভিড় জমান। থালাপতি বিজয়ের বক্তব্য চলাকালে আচমকা বিশৃঙ্খলা দেখা দিলে তিনি বক্তব্য বন্ধ করতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে বিপুলসংখ্যক জনতা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে গেলে হুড়োহুড়ির মধ্যে অনেকেই মাটিতে পড়ে যান এবং পদদলিত হয়ে প্রাণ হারান। আতঙ্কে শিশুরা পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই বহু মানুষের মৃত্যু হয়।

👉 এ ঘটনায় রাজ্যজুড়ে শোক নেমে এসেছে এবং প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।