দুর্বল হয়ে পড়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাহী পরিচালক মো. শওকত উল আলম এক্সিম ব্যাংকের, মুহাম্মদ বদিউল আলম দিদার সোশ্যাল ইসলামী ব্যাংকের এবং মো. সালাহ উদ্দীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম ইউনিয়ন ব্যাংকের এবং মকসুদুল আলম গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক শেষে আগামী মাসের শুরুতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এই পাঁচ ব্যাংক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঋণের বড় অংশ খেলাপি হয়ে যাওয়ায় গ্রাহকদের আমানত ফেরত দিতে হিমশিম খাচ্ছিল ব্যাংকগুলো।
পরিস্থিতি সামাল দিতে এবং গ্রাহকের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি পাঁচ ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয়।
আপনার মতামত লিখুন :