প্রয়াত ভারতীয় গায়ক জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “জুবিন ছিলেন অসমীয়া সংস্কৃতির কোহিনূর।” ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে ‘মান কি বাত’ রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
মোদির বক্তব্যে বলা হয়, জুবিন গর্গ একজন জনপ্রিয় শিল্পী ছিলেন, যিনি সারা দেশে নিজের সঙ্গীতের ছাপ রেখেছেন। তার সঙ্গীত ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তির পথ দেখাবে। তিনি যদিও শারীরিকভাবে আমাদের সঙ্গে নেই, তবে চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পানিতে ডুবে ৫২ বছর বয়সে মৃত্যু হয়েছে জুবিনের। তার স্মৃতিতে আসাম সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া জুবিন গর্গকে স্মরণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার অস্থি বিভিন্ন সংস্থা ও ব্যক্তির মধ্যে অনলাইন আবেদন পদ্ধতিতে বিতরণ করা হবে এবং শৈশবের স্মৃতিবিজড়িত কামারকুচিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :