জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। তবে নির্বাচনের আগে যদি প্রতীক না দেওয়া হয়, তবে রাজপথ বা আদালতের পথে যাওয়াও তাঁদের প্রস্তুতি রয়েছে।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, এনসিপি নিবন্ধনের জন্য সকল শর্ত পূরণ করেছে। এই ঘোষণা পর সারজিস একটি ফেসবুক পোস্টে বলেন, “নির্বাচন কমিশন বলেছে যে এনসিপি নিবন্ধনের জন্য যোগ্য, তাই এ বিষয়ে কোনো আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ।”
তবে শাপলা প্রতীকের ইস্যুতে এনসিপির অবস্থান অটল। সারজিস আরও বলেন, “নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা বা বৈষম্যমূলক আচরণ করলে তা কাম্য নয়। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নির্বাচনের আগে নিজেদের সক্ষমতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না।
আপনার মতামত লিখুন :