আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন।
তবে তার আগেই প্রার্থিতা বাতিলের শেষ দিন বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়ানোর ফলে সেখান থেকে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
একইভাবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আহসান ইকবাল চৌধুরী।
আপনার মতামত লিখুন :