নারী বিশ্বকাপ

পাকিস্তানকে উড়িয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

নারী বিশ্বকাপে স্বপ্নের মতো শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল। এটি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় জয় হলেও এসেছে একেবারেই দাপটের সঙ্গে।

টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। শুরুতেই দুই ওপেনারকে আউট করে চাপ তৈরি করেন মারুফা আক্তার। স্বর্ণা আক্তার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। নাহিদা ও মারুফা নেন দুটি করে উইকেট।

জবাবে সহজ রান তাড়ায় নেমে ব্যাট হাতে আলো ছড়ান অভিষিক্ত রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে তার ৬২ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ দিকে সোবহানা মুস্তারীর চার মেরে ১৮.৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

দাপুটে এই জয়ে নারী বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল টাইগ্রেসরা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ৩৮.৩ ওভারে ১২৯/১০ (মুনিবার ১৭, ওমাইমা ০, সিদরা ০, রামিন ২৩, আলিয়া ১৩, নাওয়াজ ১৫, ফাতিমা ২২, নাতালিয়া ৯, ডায়ানা ১৬*, নাশরা ১, সাদিয়া ৪; মারুফা ৭-০-৩১-২, নিশি ৬-০-২৮-১, নাহিদা ৮-১-১৯-২, ফাহিমা ৭-১-৩২-১, রাবেয়া ৭-২-১৩-১, স্বর্ণা ৩.৩-৩-৫-৩)