বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।
তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। ফলে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে।
একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :