ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে যুদ্ধাপরাধী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ হুঁশিয়ারি দেয় জামায়াত। গাজায় ত্রাণবাহী জাহাজ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে হামলা, মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
সমাবেশে বক্তারা বলেন, গণহত্যাকারী ইসরাইল এখন গাজার নিরীহ নারী-শিশুকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মুসলিম বিশ্বের ইসরাইলি দালালিরও তীব্র সমালোচনা করেন তারা।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের অবস্থান দৃঢ় হতে হবে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ঘোষণা দেন, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে এবং নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে কাকরাইল পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :