টি-টোয়েন্টি সিরিজ

রুদ্ধশ্বাস জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ বাংলাদেশের দখলে


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই শেষে ২ উইকেটের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ২০ ওভারে ১৪৭ রান। শরীফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিং আর নাসুম-রিশাদের সাফল্যে চাপে ছিল অতিথিরা। গুরবাজকে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করে ফেরান শরীফুল, যিনি শেষ পর্যন্ত ব্যাট হাতেও হয়ে ওঠেন বাংলাদেশের অপ্রত্যাশিত নায়ক।

লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল ব্যর্থতায় ভরা। ২৪ রানের মধ্যে পড়ে যায় ৩ উইকেট। তবে শামীম হোসেন (২২ বলে ৩৩) ও জাকের আলী (২৫ বলে ৩২) জুটি দলকে ফেরায় ম্যাচে। শেষদিকে নুরুল হাসান সোহান খেলেন ২১ বলে ৩১ রানের দায়িত্বশীল ইনিংস। আর ম্যাচের শেষ মুহূর্তে ৬ বলে ১১ রান করে লং-অন দিয়ে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন শরীফুল ইসলাম।

এই জয়ে বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে, শেষ ম্যাচের আগেই নিশ্চিত হলো ট্রফি।