উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপদসীমার প্রায় পৌঁছে গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, রবিবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিকাল ৩টার দিকে পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্ৰ ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
এ পরিস্থিতিতে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরগুলোতে পানি ঢোকার শুরু হয়েছে। অনেক মানুষ রাতে পানি বাড়ার আশঙ্কায় তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ভারতের সিকিমসহ দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা ৬ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :