আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় আয়শা ক্লথিং লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে আগুন লাগলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভাতে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানান, প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ডিপিজেডসহ অন্যান্য স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে।