পটুয়াখালীর বাউফল উপজেলার চাদকাঠী গ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামে এক প্রসূতি। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি এই সন্তানদের জন্ম দেন।
লামিয়ার মা জানান, নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে। তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, মা ও শিশুরা সবাই ভালো আছে।”
অলৌকিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতকদের একনজর দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষজন।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, মা ও নবজাতক সবাই বর্তমানে সুস্থ আছেন, তবে তারা হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল, কিন্তু সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এটি এক আনন্দের খবর।
আপনার মতামত লিখুন :