মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কূটনৈতিক মহলে বৈঠকটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি কূটনীতিকদের সক্রিয় সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।