নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ৩টা ৪০ মিনিটে সিইসির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বৈঠকে অংশ নেন।
এনসিপি সূত্রে জানা গেছে, ভোটের প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার দাবিতে দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দের দাবি পুনর্ব্যক্ত করে প্রতিনিধিদল বিষয়টি নিয়ে সিইসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :