এনসিপি

তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৫ অক্টোবর) সকালে নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে প্রাতঃরাশ বৈঠকে তিন রাষ্ট্রদূত একত্রিত হন।

বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপপ্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূতরা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপির প্রস্তুতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনা সম্পর্কে জানতে চান।

এ সময় উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।