এইচএসসি

এইচএসসিতে পাসের হার কমে ৫৮.৮৩ শতাংশ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে (৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা) গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে সব শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।