এইচএসসি পরীক্ষা

এইচএসসিতে ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ২০২টিতে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।