চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা আবারও এগিয়ে থাকল। ১১টি শিক্ষা বোর্ডের সম্মিলিত ফলাফলে মোট পাসের হার ৫৮.৮৩ শতাংশ। মেয়েদের পাসের হার ৬২.৯৭ শতাংশ, আর ছেলেদের পাসের হার ৫৪.৬০ শতাংশ, অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে ৮.৩৭ শতাংশ বেশি মেয়েরা পাস করেছে।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মেয়েরা এগিয়ে। এবার মোট ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ৩৭ হাজার ৪৪ জন মেয়ে এবং ৩২ হাজার ৫৩ জন ছেলে। ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ৯১১। এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৬ হাজার ৮১৪ কমেছে।
পরীক্ষা ১৯ আগস্ট লিখিত এবং ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিকভাবে অনুষ্ঠিত হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।
বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা: ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহী ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লা ১ লাখ ১ হাজার ৭৫০, যশোর ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রাম ১ লাখ ৩৫ জন। বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩। মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী।
আপনার মতামত লিখুন :