যশোরে ইজিবাইক পরিস্কার করাকে কেন্দ্র করে অপর ইজিবাইক চালকের সাথে কথা কাটাকাটি সময় লাঠিরাঘাতে জাহিদ হোসেন নামে (৪১) একজনের মৃত্যু হয়েছে।নিহত জাহিদ আশ্রম রোডের পশ্চিমপাড়ার বাসিন্দা ও পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আশ্রম রোডে ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করার সময় অপর ইজিবাইক চালক ইউসুফের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ লাঠি দিয়ে আঘাত করলে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক পলাতক রয়েছে। তাকে গ্ৰেপ্তারের অভিযান চলছে ।
আপনার মতামত লিখুন :