শাপলা প্রতীক

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত: সারজিস আলম


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে ‘শাপলা’ প্রতীক না দেওয়ার সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত ও আইনবহির্ভূত বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেওয়া হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির জেলা শাখার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা নেই; কমিশন কারও মন রক্ষায় সিদ্ধান্ত নিয়েছে। এমন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে এবং প্রয়োজনে কমিশনের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়বে। জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে সারজিস আলম বলেন, এর প্রভাব জনগণই নির্ধারণ করবে—আইনি ভিত্তিহীন কোনো কাগজ দেখিয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না।