ফেসবুক লাইভে ঘোষণা, বিএনপি নেতাদের প্রতিক্রিয়া মিশ্র

কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ফয়জুল করিম আওয়ামী লীগে যোগদান


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের পুত্র।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে ফয়জুল করিম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন।

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন,

“আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ ও স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আনার অপচেষ্টা চলছে। সেই প্রবণতা ঠেকাতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক ও জনগণের একমাত্র আশ্রয়স্থল।”

তবে তিনি কাদের মাধ্যমে বা কীভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ বিষয়ে বলেন,

“ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়। তাই তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।