চলতি বছর একের পর এক দীর্ঘ ছুটিতে ছিলেন সরকারি চাকরিজীবীরা। সবশেষ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটি কাটান তারা। এবার বছরের শেষ প্রান্তে এসে আরও একটি লম্বা ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন তারা।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, অক্টোবরের বাকি সময় এবং পুরো নভেম্বরে কোনো সরকারি ছুটি নেই। তবে ডিসেম্বর মাসে আছে দুটি সাধারণ ছুটি—বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)। বড়দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলে যাচ্ছে। ফলে টানা তিনদিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এর আগে চলতি বছর দীর্ঘতম ছুটি উপভোগ করেছেন দুই ঈদে। ঈদুল ফিতরে টানা ৯ দিন ও ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি কাটিয়েছেন তারা।
সবশেষ দুর্গাপূজায়ও টানা চারদিনের ছুটি কাটানোর পর এবার বড়দিনের ছুটি মিলিয়ে আরেক দফা স্বস্তি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
আপনার মতামত লিখুন :