জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সই করবে শুধুমাত্র তখনই, যখন সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যাবে। দলটির সদস্য সচিব আখতার হোসেন শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ তথ্য জানান।
আখতার হোসেন বলেন, “জুলাই সনদে স্বাক্ষর করা একটি আনুষ্ঠানিকতা হলেও, এর বাস্তবায়নের জায়গাটি নিশ্চিত হওয়া এখনো সম্ভব হয়নি। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে আমরা সনদে স্বাক্ষর করতে আগ্রহী।”
তিনি আরও জানান, কমিশন একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করছেন, যা আমরা অগ্রগতির নির্দেশক হিসেবে দেখছি। তবে আদেশের বিস্তারিত বক্তব্য এখনও আমাদের কাছে উপস্থাপন করা হয়নি, যা আমাদেরকে পুরোপুরি আশাবাদী হতে দেয়নি।
আখতার হোসেন বলেন, “কমিশন যদি আন্তরিকভাবে আদেশ প্রস্তুত করছে, তা আমরা সাধুবাদ জানাই। তবে সনদ যেন কোনো দলের চাপের কারণে কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নে সঠিকভাবে প্রয়োগ হয়, সেই বিষয়টি কমিশনের সর্বাধিক খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি।
আপনার মতামত লিখুন :