জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “গণভোটের বিষয়ে বিএনপির অবস্থান একেবারে স্পষ্ট—এটি জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে, এ নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই।”
মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আমীর খসরু আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, “এটা পরিষ্কার যে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন।
আপনার মতামত লিখুন :