ফুটবল জগতের কিংবদন্তি লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ চুক্তির আনুষ্ঠানিকতা অবশেষে সম্পন্ন হয়েছে। অনেক দিন ধরেই ইন্টার মায়ামির সঙ্গে তাঁর নতুন চুক্তির আলোচনা চলছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা।
সেই অপেক্ষার অবসান ঘটে গত ২১ অক্টোবর মঙ্গলবার বিকেলে, যখন মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে নির্মাণাধীন ১০০ কোটি ডলারের “মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়াম”-এর শ্রমিকদের জানানো হয়, পরদিন তাঁদের কাজে সামান্য বিঘ্ন ঘটতে পারে।
বুধবার সেই বিঘ্নের কারণ স্পষ্ট হয়—স্টেডিয়াম প্রাঙ্গণে হাজির হন ইন্টার মায়ামির সহ-মালিক ও ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম এবং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাঁদের উপস্থিতিতে সেখানে অনুষ্ঠিত হয় এক বিশেষ ভিডিও শুট, যার মাধ্যমে মেসির নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইন্টার মায়ামি।
এই ভিডিওর মাধ্যমেই বিশ্ব ফুটবলকে জানানো হবে মেসির নতুন অধ্যায়ের খবর—যেটি সম্ভবত তাঁর গৌরবময় ফুটবল জীবনের শেষ বড় চুক্তি।
আপনার মতামত লিখুন :