টি-টোয়েন্টি সিরিজ

হোয়াইটওয়াশ এড়াতে একাদশে বড় পরিবর্তন, বাদ পড়তে পারেন জাকের আলি


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন

টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর আজ (শুক্রবার) চট্টগ্রামে তৃতীয় ও শেষ ম্যাচে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। লক্ষ্য—সম্মান বাঁচানো এবং হোয়াইটওয়াশ এড়ানো।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। আগের দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার দায়ে একাদশে বড় পরিবর্তনের আভাস মিলেছে। গত ম্যাচে সুযোগ পাওয়া জাকের আলি অনিক বাদ পড়তে পারেন। তার জায়গায় দলে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় শামীম পাটোয়ারীর পরিবর্তে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।

এছাড়া, বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে, তার বদলে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতে পারে তাওহীদ হৃদয়র ক্ষেত্রেও, যেখানে নতুন মুখ হিসেবে দলে ঢুকতে পারেন পারভেজ হোসেন ইমন।

মিরপুরের ঘূর্ণিবান্ধব পিচের বিপরীতে চট্টগ্রামের উইকেট হবে ব্যাটসম্যান সহায়ক। তবে ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে কি না টাইগার ব্যাটাররা—সেটিই এখন দেখার বিষয়।

সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

👉 আজকের ম্যাচে জয় না পেলে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে বাংলাদেশ।