বাংলাদেশের চলচ্চিত্র জগতের শক্তিমান অভিনেতা, ‘মুকুটহীন নবাব’ আনোয়ার হোসেনের আজ (৬ নভেম্বর) জন্মদিন। ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার মেলান্দহে জন্মগ্রহণ করেন তিনি। নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্রে ‘মুকুটহীন নবাব’ উপাধি অর্জন করেন।
তিনি ২০১৩ সালে ইহলোক ত্যাগ করেন। তাঁর দীর্ঘ অভিনয় জীবনকালে ২৫০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য – কাচের দেয়াল, বন্ধন, রাজা সন্ন্যাসী, নবাব সিরাজউদ্দৌলা, অপরাজেয়, সাত ভাই চম্পা, জীবন থেকে নেয়া, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, রংবাজ, ধীরে বহে মেঘনা, লাঠিয়াল, পালঙ্ক, রূপালী সৈকতে, নয়নমনি, কুয়াশা, নাগরদোলা, গোলাপী এখন ট্রেনে, সূর্য সংগ্রাম, বড় ভালো লোক ছিল, ভাত দে।
অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন।
চ্যানেল আই এই বিশেষ দিনে আনোয়ার হোসেনকে স্মরণে অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দুপুর ১:০৫ মিনিটে সম্প্রচারিত হবে তাঁর অভিনীত চলচ্চিত্রের গান এবং বিকাল ৩:০৫ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র বিনিময়, যা পরিচালনা করেছেন সুভাষ দত্ত। এতে আনোয়ার হোসেনের পাশাপাশি অভিনয় করেছেন কবরী ও উজ্জ্বল।
আপনার মতামত লিখুন :