অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার (৫ নভেম্বর) তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ভোট করব। পদত্যাগ করে নির্বাচনে অংশ নেব।” তিনি আরও জানান, ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন চেয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, বিএনপি তাকে মনোনয়ন দেবে।

উল্লেখ্য, আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে তিনি সেই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। বর্তমান পদে থাকাকালীনই নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন।