বাংলাদেশ ব্যাংক বুধবার (৫ নভেম্বর) পাঁচটি আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে। একই সঙ্গে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।
অকার্যকর ঘোষিত ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোর একীভূতকরণের মাধ্যমে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠন করা হবে, যার নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এর প্রক্রিয়ার অংশ হিসেবে আজই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ ছিল। তারল্য সংকট, ঋণের মারাত্মক ক্ষতি, প্রভিশন ঘাটতি এবং মূলধন কম থাকায় ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। অনেকবার তহবিল সহায়তা সত্ত্বেও তাদের অবস্থা উন্নতি করেনি।
এদিন বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন। ব্যাংকগুলো পরিচালনা রেজল্যুশন অধ্যাদেশের অধীনে পরিচালিত হবে।
আপনার মতামত লিখুন :