জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যেসব কর্মসূচি করবে বিএনপি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৬:১৩ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় অফিসগুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বিকেল ৩টায় নয়াপল্টন থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি র‌্যালি বের করবে। একই সঙ্গে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়েও র‌্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

দিবসকে কেন্দ্র করে ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শ্রমিক দল, ছাত্রদল, ওলামা দল, তাঁতীদল, কৃষকদল ও জাসাস পৃথক কর্মসূচি পালন করবে।

এ ছাড়া ১২ নভেম্বর দুপুর ২টায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং ফেসবুক, ইউটিউব ও মিডিয়ায় ডকুমেন্টারি প্রচারসহ পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।