চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি বুধবার থেকে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে এরশাদ উল্লাহ বর্তমানে শঙ্কামুক্ত।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়ায় নির্বাচনী জনসংযোগে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। ঘটনায় তিনি ছাড়াও আরও পাঁচ জন আহত হন। জনসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) গুলিতে নিহত হন।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। র্যাব-৭ এর জানানো তথ্যমতে, গ্রেপ্তার হওয়া দুজন হলেন— হেলাল হোসেন ওরফে মাছ হেলাল এবং আলা উদ্দিন। তারা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।
আপনার মতামত লিখুন :