প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলো তিতাস একটি নদীর নাম। উৎসবের উদ্বোধনী বক্তব্য রাখেন ‘তিতাস একটি ছবির নাম’-এর প্রযোজক বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান।
তিনি ছবিটি প্রযোজনার ইতিহাস বর্ণনা করে বলেন, ছবিটি নির্মাণের জন্য ঋত্বিক ঘটকের সঙ্গে পুরো এক বছর সারা সময় থেকেছেন। এমনকী নিজের প্রথম সন্তান জন্মের পর তাঁর মুখ পর্যন্ত দেখতে যায়নি। ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রটি চ্যানেল আই আর্কাইভে সংরক্ষিত আছে।
চলচ্চিত্র উৎসবের শুরুতে প্রযোজক হাবিবুর রহমান খান ছাড়াও বক্তব্য রাখেনউৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ, বাংলাদেশের উপরাষ্ট্রদূত আশরাফুল ইসলাম। সঞ্চালনা করেন কলকাতার খ্যাতনামা নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। উৎসব চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
উৎসবে মোট ২৩টি প্রেক্ষাগৃহে ৩৯টি দেশের ২১৫ টি ছবি দেখানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :