ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের নামে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার সরকারের শীর্ষ ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দফতর থেকে এই পরোয়ানা জারি করা হয়।
যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির। অভিযোগে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ, সাধারণ মানুষের হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলা আটকের বিষয় উল্লেখ করা হয়েছে।
এদিকে তুরস্কের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র দাবি, এই পরোয়ানা প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক প্রচারণার অংশ এবং উদ্দেশ্যপ্রণোদিত।
আপনার মতামত লিখুন :