ডিএমপির পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মো. নাজিম উদ্দিন আল আজাদ, যাকে লালবাগ বিভাগে পাঠানো হয়েছে। মোহাম্মদ আবু তাহেরকে ট্রাফিক ওয়ারী বিভাগে, এস্টেট বিভাগের মো. শওকত আলীকে রমনা বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের মো. জাহিদ হোসেনকে মতিঝিল বিভাগে এবং প্রটেকশন বিভাগের কে এইচ এম এরশাদকে উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।