বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট অনুষ্ঠিত হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, এ কারণেই তারা ভয়ে নানা অজুহাতে নির্বাচন পেছাতে চাচ্ছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
ফখরুল আরও বলেন, ‘দীর্ঘ ৯ মাস ধরে সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও যদি অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়, তার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে।’
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় একটাও এনসিপি নেই। তাই তারা জামায়াতের সঙ্গে হাত মেলাচ্ছে। তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। এ কারণেই নির্বাচন পেছানোর চেষ্টা চলছে।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :